Logo

  01511566665
  sales@varsoftbd.com

ভারসফট্ এ আপনাকে স্বাগতম!

ভারসফট্ একটি অনলাইন সফটওয়্যার, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, ডোমেইন এবং হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

২০১৭ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে ভারসফট্ একটি পেশাদার আইটি প্রতিষ্ঠান হিসেবে সবধরণের আইটি সেবা প্রদান করে যাচ্ছে। বিশ্বমানের আইটি সেবা প্রদান করার মাধ্যমে তথ্য ও প্রযুক্তি খাতে একটি বিশ্বস্ত ও স্বতন্ত্র অবস্থান তৈরি এবং সর্বোচ্চ মানের আইটি পরিষেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের প্রত্যাশা পূরণ করে সফলতার দিকে এগিয়ে যাওয়ায় ভারসফট্ এর একমাত্র লক্ষ্য। অভিজ্ঞতা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে উচ্চমানের ডিজিটাল সেবা তৈরি করা যা আমাদের জীবণযাত্রার মানকে করবে উন্নত, সহজ এবং নিরাপদ। আমরা বিশ্বাস আস্থা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে দীর্ঘমেয়াদী গ্রাহক সম্পর্ক স্থাপন করতে চাই। যা বাংলাদেশের বিকাশমান আইটি শিল্পে আমাদের অবস্থানকে করবে সুদৃঢ়।

আমাদের সম্পর্কে আরও দেখুন

অনলাইন বিজনেস ম্যানেজমেন্ট সফট্ওয়্যার

আমাদের এই বিজনেস ম্যানেজমেন্ট সফট্ওয়্যার ছোট বড় সবধরণের ব্যবসা পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি। দারুণসব ফিচারসমৃদ্ধ এই সফট্ওয়্যারটি অনলাইন/ওয়েববেইজড্ হওয়ায় ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, মোবাইলসহ সবধরণের ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা যায়। স্টক নির্ভর ব্যবসা পরিচালনার জন্য রয়েছে স্টক ম্যানেজমেন্ট, সেলস্ ম্যানেজমেন্ট, লেজার এবং রিপোর্ট ম্যানেজমেন্ট। বাকী বেচাকেনা পরিচালনার জন্য রয়েছে ডিউ লিস্ট, ডিউ রিসিভ এবং ডিউ পেমেন্ট অপশন।

ক্রয় রিটার্ণ, বিক্রয় রিটার্ণ, দৈনন্দিন খরচ, ক্যাশবুক, লেজার, ব্যক্তিগত এ্যাকাউন্ট, অন্যান্য ইনকাম, প্রফিট/লস, মূলধন সহ প্রয়োজনীয় সকল ফিচারসমৃদ্ধ আমাদের এই সফট্ওয়্যারটি আপনার ব্যবসাকে করবে সহজ, গতিশীল ও নিরাপদ। এছাড়াও র-ম্যাটেরিয়ালস থেকে পণ্য উৎপাদনের জন্য রয়েছে প্রডাকশন ফিচার।

অনলাইন সফট্ওয়্যার হওয়ার কারনে প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে সকল তথ্য ব্যাকআপ রাখা হয় তাই ম্যানুয়ালি আপনার তথ্য ব্যাকআপ রাখার মত বাড়তি ঝামেলার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে একাধিক দোকান/ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য আমাদের মাল্টি-শপ ফিচার ব্যবহার করতে পারবেন। একটি সফট্ওয়্যার এর মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানের হিসাব পরিচালনা করতে পারবেন।


ই-কমার্স সিস্টেম ডেভেলপমেন্ট

অনলাইনে আপনার ব্যবসার প্রসারের জন্য আমাদের তৈরি ই-কমার্স সিস্টেম ব্যবহার করুন। আমাদের ই-কমার্স সাইটে রয়েছে মিনিমালিস্টিক ডিজাইন এবং ফাস্টার ইউজার এক্সপেরিয়েন্স।

দারুণসব ফিচারসমৃদ্ধ এ্যাডমিন প্যানেলে রয়েছে প্রডাক্ট ম্যানেজমেন্ট সুবিধা। আরও থাকছে অনলাইন অর্ডার ম্যানেজমেন্ট, সেলস রিপোর্ট, মেসেজিং, প্রফিট/লস ইত্যাদি।

আপনার বর্তমান ট্রেডিশনাল ব্যবসাকে আধুনিক ও গতিশীল করতে আমাদের ই-কমার্স সিস্টেম ব্যবহার করুন।


কি ধরণের সিস্টেম/সফট্ওয়্যার প্রয়োজন তা আমাদেরকে জানাতে কল করুন অথবা ই-মেইল পাঠিয়ে দিন।

  01511566665
  sales@varsoftbd.com



© 2026 কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত