Logo

  01511566665
  sales@varsoftbd.com

ভারসফট্ সম্পর্কে

২০১৭ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে ভারসফট্ একটি পেশাদার আইটি প্রতিষ্ঠান হিসেবে সবধরণের আইটি সেবা প্রদান করে যাচ্ছে। ভারসফট্ একটি অনলাইন সফটওয়্যার, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, ডোমেইন এবং হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

আমাদের লক্ষ্য হল সর্বোচ্চ মানের আইটি পরিষেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের প্রত্যাশা পূরণ করে সফলতার দিকে এগিয়ে যাওয়া। অভিজ্ঞতা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে উচ্চমানের ডিজিটাল সেবা তৈরি করা যা আমাদের জীবণযাত্রার মানকে করবে উন্নত সহজ এবং নিরাপদ।

আমরা বিশ্বাস আস্থা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে দীর্ঘমেয়াদী গ্রাহক সম্পর্ক স্থাপন করতে চাই। যা বাংলাদেশের বিকাশমান আইটি শিল্পে আমাদের অবস্থানকে করবে সুদৃঢ়।

আমরা প্রধানত তিনটি ক্ষেত্রে আইটি সেবা প্রদান করছিঃ

ডোমেইন এ্যান্ড হোস্টিং ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য ডোমেইন এ্যান্ড হোস্টিং একটি অপরিহার্য বিষয় তাই ভারসফট্ দিচ্ছে দ্রুতগতির হোস্টিং সার্ভিস এবং টপ লেভেলসহ সবধরণের ডোমেইন রেজিস্ট্রেশনের সুবিধা। ডটবিডি এবং ডটবাংলা ডোমেইনও ভারসফট্ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। স্থানীয় ইউজারদের কথা বিবেচনায় সাশ্রয়ী মূল্যে এবং সহজ পেমেন্টে সুবিধায় ভারসফট্ এর রয়েছে দারুণসব হোস্টিং প্যাকেজ।

অনলাইন সফট্ওয়্যার ভারসফট্ একটি অনলাইন প্লাটফর্ম যেখানে আপনি পাচ্ছেন সবধরণের ব্যক্তিগত এবং ব্যবসায়িক সফট্ওয়্যার। যা আপনার দৈনন্দিন জীবনকে করবে আরও গতিময় ও সহজ। ভারসফট্ এর সকল অনলাইন সফট্ওয়্যার সম্পূর্ণরুপে নিরাপদ এবং ব্যক্তিগত / প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষায় শতভাগ নিশ্চয়তা প্রদান করছে। আপনি আপনার প্রয়োজন অনুসারে কাস্টম এ্যাপলিকেশানসও তৈরি করতে পারবেন।

কম্পিউটার ট্রেইনিং “ঘরে বসে বড়লোক হওয়ার স্বপ্ন আমরা দেখায় না তবে ভালো কাজ শেখানোর নিশ্চয়তা দিয়ে থাকি” এই শ্লোগানকে সামনে রেখে ভারসফট্-এ রয়েছে বিশ্বমানের কম্পিউটার ট্রেইনিং এর ব্যবস্থা। যেখানে ছাত্র ছাত্রীদেরকে যোগ্য এবং দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চাহিদা সম্পন্ন কাজের সাথে সম্পৃক্ত কম্পিউটার কোর্সগুলো পরিচালনা করা হয়। রয়েছে ৩মাস, ৬মাস এবং একবছর মেয়াদী কোর্স।

আমাদের মূল্যবোধঃ

বিশুদ্ধতা- আমরা আমাদের সকল কার্যক্রম এর ক্ষেত্রে সততা, স্বচ্ছতা এবং নৈতিকতা অবলম্বন করে থাকি।

প্রতিশ্রুতি- আমরা সর্বোচ্চ মানের সেরা আইটি সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।

প্রক্রিয়া- আমরা বিশ্বাস, আস্থা ও দলবদ্ধভাবে কর্মসম্পাদনে উদ্বুদ্ধ ।

প্রসার- আমরা প্রতিটি পদক্ষেপে শিক্ষাগ্রহণের চেষ্টা করি এবং সেই আলোকে নতুন পন্থা উদ্ভাবনে সচেষ্ট থাকি ।

আমরা কল্পনাকে বাস্তবে রুপ দিতে ভালোবাসি তাই আপনার স্বপ্নটা আমাদেরকে শেয়ার করুন আমরা তা গড়ে তুলতে সচেষ্ট থাকবো। সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

© 2026 কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত